Home | Contact Us | Sitemap  

 

Secretary
Joint Secretary
Deputy Secretary
Deputy Chief
Senior Asst. Secretary
Senior Asst. Chief
Assistant Chief
Accounts Officer

Organizational Setup
On Going Projects
On Going Revenue Programme
At a Glance
Future Plan
Information of Training Centers
Information of Training Programmes
Other Activities
Official site of DYD
At a Glance
Board of Governors
Activities
Infrastructure Development
Achievements
Development Projects
 
 
 
নাগরিক সেবা কার্যক্রম (Citizens Charter) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

কোন দেশের আর্থ সামাজিক উন্নয়নের মূল চাবিকাঠি হলো সে দেশের কর্মক্ষম জনশক্তি। আর মোট জনশক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যুব সমাজ। বাংলাদেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব সমাজ। জনগোষ্ঠীর এ বিরাট অংশের কর্মপ্রবাহ দ্বারা বাংলদেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রাখার লক্ষ্যে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব অর্পিত হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপর। লক্ষ্য অর্জন ও মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ দুটি সেক্টর যথা যুব ও ক্রীড়ার সার্বিক উন্নয়নের নিমিত্ত নিরন্তন প্রয়াস চালিয়ে যাচ্ছে।

মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত ইতিহাস ও অবস্থানঃ
বিগত ১৯৭৮ সালের ডিস্মেবর মাসে বিশেষ গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে যুব উন্নয়ন মন্ত্রণালয়ের সৃষ্টি হয়। এরপর ১৯৮২ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয়কে বিলুপ্ত করে শ্রম ও জনশক্তি ও জনশক্তি মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন বিভাগ সৃষ্টি করা হয়। পরবর্তীতে যুব সমাজ ও ক্রীড়া ক্ষেত্রের গুরুত্ব উপলব্ধি করে ১৯৮৪ সালে ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ক্রীড়া অংশ এবং শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের যুব উন্নয়ন বিভাগকে একীভীত করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নামে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়।

আমাদের লক্ষ্যঃ
যুব ও ক্রীড়া সংগঠন সৃষ্টির মাধ্যমে যুব সমাজের মধ্যে নেতৃত্ব সৃষ্টির লক্ষ্য নিয়ে আমাদের মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

আমাদের দায়িত্বঃ
যুব ও ক্রীড়াঙ্গনে নতুন নতুন উদ্ভাবনী নীতি প্রণয়নের লক্ষ্যে রুলস অব বিজনেস এর Schedule-1 (Allocation of Business among the different Ministries and Division) অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপর নিম্নবর্ণিত কার্যাদি অর্পিত হয়েছেঃ

০১. যুবদের কল্যানে, প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক সকল কার্যাদি;
০২. উন্নয়ন মূলক কাজে যুবদের স্বেচ্ছা অংশগ্রহণে উৎসাহিত করা;
০৩. যুবদের কল্যাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে সংযোগ করা;
০৪. নির্দিষ্টি প্রকল্পের জন্য অর্থ মঞ্জুরী;
০৫. যুব পুরস্কার প্রদান;
০৬. যুবদের দায়িত্বশীল, আত্মবিশ্বাসী এবং অন্যান্য মানবিক গুণাবলী অর্জনের উৎসাহ প্রদানের জন্য কর্মসূচী গ্রহণ;
০৭. যুব উন্নয়ন কার্যক্রমের উপর গবেষণা ও জরীপ;
০৮. বেকার যুবদের জন্য কর্মসংস্থানের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ;
০৯. বিভিন্ন প্রকার খেলাধূলা ও ক্রীড়া উন্নয়নের জন্য কার্যক্রম গ্রহণ;
১০. জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান;
১১. ক্রীড়ার জন্য আন্তর্জাতিক সংস্থাসমূহ হতে অনুদানের ব্যবস্থাকরণ;
১২. বিভিন্ন ক্রীড়া সংস্থাকে অনুদান প্রদান;
১৩. ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা ও আন্তর্জাতিক অনুষ্ঠানসমূহে অংশগ্রহণের ব্যবস্থাকরণ;
১৪. ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য মেধা পুরস্কার প্রদান;
১৫. জাতীয় ও আন্তর্জতিক খেলাধূলায় অংশগ্রহণের ব্যবস্থাকরণ;
১৬. ক্রীড়া বিষয়ক জাতীয় সংস্থা সমূহ;
১৭. ক্রীড়া বিষয়ক জাতীয় সংস্থাসমূহ;
১৮. অন্যন্য দেশের দেশের সাথে ক্রীড়াদল বিনিময়;
১৯. ক্রীড়াবিদদের পেনশন প্রদান;
২০. আর্থিক বিষয়সহ সচিবালয় প্রশাসন;
২১. মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর / সংস্থার প্রশাসন ও নিয়ন্ত্রণ;
২২. বিভিন্ন দেশ এবং বিশ্ব সংস্থার সঙ্গে অত্র মন্ত্রণলয় সম্পর্কিত বিভিন্ন চুক্তি সম্পাদন ও যোগাযোগ রক্ষা;
২৩. এ মন্ত্রণালয়ের ন্যস্ত বিষয়সমূহ সম্পর্কিত সকল আইন;
২৪. এ মন্ত্রণালয় সম্পর্কিত সকল পরিসংখ্যান ও অনুসন্ধান;
২৫. আদালতের আদায়যোগ্য অর্থ ব্যতীত এ মন্ত্রণালয় সম্পর্কিত যে কোন বিষয়ে ফি।
 
 
 
Personal ID:
Password:
 

Forgotten Password?

National Sports Council
Functions of NSC
Executive Committee
Functions of the Executive Committee
Affiliated Federations
Manpower
Budget
Achievements
Awards & Honors
Ongoing Development Activities
Facilities
Krira Jagat
 
MINISTRY OF YOUTH & SPORTS

BANGLADESH

Home | Youth Development | Organ gram | Site Map | Contact Us

© Copyright 2005 Ministry of Youth & Sports, Bangladesh.

Design & Development by
[
Eicra Soft Ltd ]